বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

ক্ষয়ক্ষতি ৫ লক্ষাধিক টাকা চন্দনাইশে আগুনে পুড়ে ৩ বসতঘর সম্পূর্ণ ভর্ষ্মিভূত

  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
চন্দনাইশ পৌরসভার সংলগ্ন নাথ পাড়ায় আগুন লেগে ৩ বসত ঘর সম্পূর্ণ ভর্ষ্মিভূত হয়। এতে সকল পরিবারের ৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয় বলে ক্ষতিগ্রস্থরা জানান।
১৫ জুলাই সন্ধ্যা অনুমান সাড়ে ৭:৪০ মিনিটের সময় উপজেলা পৌরসভা সংলগ্ন নাথ পাড়ায় রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে লেলিহান শিখা নিমিষে ছড়িয়ে পড়ে। এই সময় উপজেলা পরিষদের কর্মচারী বকুল নাথ, তার ভাই মিলন নাথ, নেপাল নাথের টিনসেট বসতঘর আগুনে পুড়ে যায়। আগুনে ঘরে থাকা নগদ টাকা, ইলেক্ট্রিক সামগ্রী, আসবাবপত্র, মূল্যবান কাপড়-ছোপড়, জায়গা-জমির দলিল, টেলিভিশন, ফ্রিজসহ বিভিন্ন সামগ্রী আগুনে পুড়ে ৫ লক্ষাধিক টাকা ক্ষতিসাধন হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও চন্দনাইশ ফায়ার সার্ভিসের ১টি টিম ঘন্টাকাল ব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ৩ পরিবারের বসত ঘর পুড়ে যাওয়ায় এ সকল পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে অথবা অন্যের ঘরে আশ্রয় নিয়ে বসবাস করতে হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews