1. info@www.dainikdeshbarta.net : দৈনিক দেশ বার্তা :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীর বাজারে সবজির দাম আরো বেড়েছে। সেই সঙ্গে অস্থির ডিমের বাজার। মীরসরাই থানা পুলিশের অভিযানে ৮২ কেজি গাঁজাসহ ১ জন গ্রেফতার কৃষ্ণচূড়ার রঙে রাঙা বোয়ালখালীর সন্ন্যাসী পাহাড় চন্দনাইশে গাছবাড়ীয়া কলেজ গেইট ব্যবসায়ী কল্যাণ সমিতির পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) মাহফিল সম্পন্ন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা বিশেষ শাখার কর্মকর্তাদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে আরও ৪০ মিলিয়ন বা ৪ কোটি মার্কিন ডলার কিনেছে। কোরবানির ঈদে আলোচনায় নূর খাতুনের ৭ লাখ টাকার ‘কালাইয়া’ চন্দনাইশ পৌরসভায় মহাপরিকল্পনা প্রণয়ন বিষয়ক অন্তর্বর্তী প্রতিবেদন উপস্থাপনা কর্মশালা অনুষ্ঠিত ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েমের আকদ অনুষ্ঠিত হয়েছে যুগ বদলায়, তবুও অটুট থাকে পরিবারের ভালোবাসা -মুহাম্মদ আকতার উদ্দিন

কৃষ্ণচূড়ার রঙে রাঙা বোয়ালখালীর সন্ন্যাসী পাহাড়

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীর কড়লডেঙ্গা সন্ন্যাসী পাহাড়ের চণ্ডীতীর্থ মেধস আশ্রম এলাকায় ফুটে থাকা কৃষ্ণচূড়ার লাল আভায় এখন মুখর হয়ে উঠেছে পুরো পাহাড়। সবুজ প্রকৃতির মাঝে লাল ফুলের সমারোহ তৈরি করেছে দৃষ্টিনন্দন এক পরিবেশ।
গ্রীষ্ম মৌসুমে প্রতিবছরই পাহাড়জুড়ে কৃষ্ণচূড়া ফুটলেও স্থানীয়দের দাবি, এবার গাছে তুলনামূলক বেশি ফুল ফুটেছে। দূর থেকে দেখলে মনে হয়, সবুজ পাহাড়ের বুকজুড়ে যেন লালের চাদর বিছানো হয়েছে।
বিশেষ করে একটি ডালপালাহীন কৃষ্ণচূড়া গাছ দর্শনার্থীদের নজর কাড়ছে। পাতাহীন গাছটি লাল ফুলে ছেয়ে গিয়ে ভিন্ন এক সৌন্দর্য তৈরি করেছে।
প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত আশ্রম এলাকায় ভিড় করছেন বিভিন্ন বয়সী মানুষ। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও ধারণ করছেন। আবার কেউ নীরবে দাঁড়িয়ে উপভোগ করছেন প্রকৃতির শান্ত পরিবেশ। পাহাড়ের শীতল বাতাস আর কৃষ্ণচূড়ার রঙ মিলিয়ে এলাকায় তৈরি হয়েছে প্রশান্তিময় আবহ।
চট্টগ্রাম নগর থেকে ঘুরতে আসা সোহেল বলেন, “ব্যস্ত জীবনের বাইরে এসে এখানে দাঁড়ালে মনটা অন্যরকম শান্ত হয়ে যায়। কৃষ্ণচূড়ার এই সৌন্দর্য সত্যিই মুগ্ধ করার মতো।”
মেধস আশ্রমে আসা চন্ডী মায়ের এক ভক্ত শিব শংকর বলেন, “ছোটবেলা থেকে এখানে আসছি। তবে এবার পাহাড়ের সৌন্দর্য যেন ভিন্ন রকম লাগছে। কৃষ্ণচূড়ার ফুল পুরো পরিবেশকে আরও সুন্দর করে তুলেছে।”
স্থানীয়দের ভাষ্য, বছরের এই সময়টাতে সন্ন্যাসী পাহাড় ভিন্ন রূপ নেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে কৃষ্ণচূড়ায় রাঙা পাহাড়ের ছবি ছড়িয়ে পড়ায় দূরদূরান্ত থেকেও মানুষ সেখানে ঘুরতে আসছেন।
সব মিলিয়ে কড়লডেঙ্গা সন্ন্যাসী পাহাড় এখন প্রকৃতি ও প্রশান্তি খোঁজা মানুষের অন্যতম আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট