বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

বোয়ালখালীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে তিনজনকে দেড় লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে কর্ণফুলী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার(২৩ মে) বিকেলে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ভারাম্ভাঘাট ও ভাঙাপুকুর ঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।
তিনি বলেন, বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে কর্ণফুলী নদী থেকে বালু উত্তোলনের দায়ে মাটি ও বালুমহাল ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(গ) ধারায় মো. নাজিম উদ্দিন (৫০), মো. রিদুয়ান (৩০) ও মো. ইকবাল হোসেনকে (৪০) মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews