বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

বোয়ালখালীর সন্তান প্রকৌশলী সৌরভ সড়ক দুর্ঘটনায় নিহত

  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ২১৩ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীর সন্তান ও দাগনভূঞা পৌরসভার সহকারী প্রকৌশলী মো. জুনায়েদ কায়ছার সৌরভ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ জুন) বিকেলে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞা উপজেলার বাংলাবাজার (পাকিস্তান বাজার) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান।
নিহত সৌরভ বোয়ালখালী উপজেলার পশ্চিম কধুরখীল ডেপুটি পাড়া এলাকার বক্স আলী তালুকদার বাড়ির মো. জাহাঙ্গীর তালুকদারের বড় ছেলে।
স্থানীয় সূত্র জানায়, দুপুরের খাবার শেষে মোটরসাইকেলযোগে কর্মস্থল দাগনভূঞা পৌরসভা কার্যালয়ের উদ্দেশে রওনা দেন সৌরভ। পথে বাংলাবাজার এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দাগনভূঞা পৌরসভার সহকারী কর্মকর্তা মোখলেছুর রহমান  জানান, দুর্ঘটনার পরপরই পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। তবে তারা হাসপাতালে পৌঁছানোর আগেই সৌরভ মারা যান। তার স্ত্রী হাসপাতালে পৌঁছালেও স্বামীকে জীবিত দেখতে পাননি।
দাগনভূঞা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল ইসলাম প্রকৌশলী জুনায়েদ কায়ছার সৌরভের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews