বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

স্যার আশুতোষ কলেজে জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে ছাত্রদলের বৃক্ষরোপণ

  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম বোয়ালখালীর স্যার আশুতোষ সরকারি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ জুন) কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন কলেজ ছাত্রদলের সভাপতি কামাল হাসান রকি।
এ সময় তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়কই ছিলেন না, তিনি দেশের উন্নয়ন, স্বনির্ভরতা ও জাতীয়তাবাদের প্রতীক। তাঁর শাহাদাত বার্ষিকীতে বৃক্ষরোপণের মাধ্যমে আমরা তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
কর্মসূচিতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হাসনাত মোহাম্মদ মহসিন, শিক্ষক পরিষদের সভাপতি পরিচয় বড়ুয়া এবং সহকারী অধ্যাপক জয়নাল আবেদীন মামুন উপস্থিত ছিলেন।
এ ছাড়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রিহাম উদ্দীন, যুগ্ম সম্পাদক ফরহাদ, ইরফান, ইফাজ ও নেজামসহ সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। উপস্থিত ছিলেন ছাত্রদলের সদস্য সামি, আকিব, হাবিব, আলফা, আসফিসহ অন্যান্য নেতাকর্মী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews