রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে লায়ন এ এম কামাল উদ্দিন চৌধুরী; দেশ বিনির্মাণে প্রয়াসের অবদান প্রশংসনীয় ‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম’ স্লোগানে বোয়ালখালীতে বিশেষ অভিযান নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে চন্দনাইশে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ বিতরণ বোয়ালখালীতে দরজা ভেঙে স্বর্ণালংকার-নগদ টাকা চুরি চন্দনাইশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ লোকালয়ে হাতির অবাধ বিচরণ, মসজিদ-মন্দিরেও যেতে ভয় বাজালিয়া নুরুল কোরআন মডেল মাদ্রাসার ঈর্ষণীয় অর্জন: ৬ মাসেই ১৭ শিক্ষার্থীর হিফজ শুরু দুর্নীতি,খারাপ আচরণ, খারাপ বিষয়ে জড়িত ছিলাম না বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম।

পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী পুলিশ সদস্যকে পুরস্কার প্রদান

  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, কর্মোদ্যম ও প্রতিযোগিতামূলক মনোভাব বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর পুলিশ সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ ধরনের আয়োজন পুলিশ সদস্যদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, শৃঙ্খলা ও দলগত চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরই ধারাবাহিকতায় এ বছর পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করে বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা। উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য ও ক্রীড়া দক্ষতার পরিচয় দিয়ে অসাধারণ কৃতিত্ব অর্জন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এসএএফ শাখায় কর্মরত কনস্টেবল/৫৫৫৫, মোঃ ইয়ামিন। পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তিনি পর্যায়ক্রমে ৪০০ মিটার, ৮০০ মিটার এবং ১৫০০ মিটার দৌড় প্রতিযোগিতার প্রতিটি ইভেন্টে ১ম স্থান অর্জন করেন। এই গৌরবময় সাফল্য অর্জন করায় বাংলাদেশ পুলিশের আইজিপি জনাব মো. আলী হোসেন ফকির মহোদয় কনস্টেবল/৫৫৫৫, মোঃ ইয়ামিনকে গত ০৯ মে ২০২৬ তারিখ পুরস্কৃত করেন। তার এই অসাধারণ কৃতিত্ব চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ তথা বাংলাদেশ পুলিশের জন্য সম্মান বয়ে এনেছে।

অদ্য ০৮ জুন ২০২৬ তারিখ অনুষ্ঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-এর জুন/২০২৬ মাসের মাসিক কল্যাণ সভায় তাঁর এই অসাধারণ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ সিএমপি কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী মহোদয় তাঁকে পুরস্কার প্রদান করেন এবং ভবিষ্যতেও পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে সাফল্যের এ ধারা অব্যাহত রাখার জন্য উৎসাহ প্রদান করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews