বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

বোয়ালখালীতে জামায়াত নেতার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে দুই কর্মচারীকে থাপ্পড়ের অভিযোগ

  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রাম বোয়ালখালী পৌর সদরের এক জামায়াত নেতার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে দুই কর্মচারীকে থাপড়িয়েছে উপপরিদর্শক মো.মাসুদ আলম মোল্লা। এর একটি সিসিটিভির ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন নেটিজেনরা।

শুক্রবার (১২ জুন) দুপুর সোয়া ১টার দিকে পৌরসভা জামায়াতের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলামের “খাজা এন্টারপ্রাইজ” নামের ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটেছে।

সাইদুল ইসলাম বলেন, হঠাৎ বলা নেই কওয়া নেই বোয়ালখালী থানার উপপরিদর্শক (এস আই) মো.মাসুদ আলম মোল্লা ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে আমার প্রতিষ্ঠানের দুই কর্মচারীকে অহেতুক চড় থাপড় মারতে থাকে। বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়েছি।

তিনি অভিযোগ করে বলেন, শনিবার জামায়াতসহ ১১দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে বোয়ালখালীতে মাইকিং করা হচ্ছিলো। এ বিষয়টিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, ভুল বুঝাবুঝি হয়েছে। বিষয়টি সামাধান করে দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews