রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমএফএইচ সায়েন্স ক্লাবের বেস্ট মাদার আ্যওয়ার্ড – ২০২৬ পেলেন রাশেদা বেগম ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কথাকে রাজনৈতিক ভাওতাবাজি চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলম গ্রুপের সবকটি কারখানা বন্ধের ঘোষণা বাঁশখালীতে বন্যাদুর্গতদের টেকসই পুনর্বাসনে বাড়ি বাড়ি জেলা প্রশাসক পটিয়ার মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে ফ্রি আনন্দ ভ্রমণ; পরিচালক জসিম এর ব্যতিক্রমী উদ্যোগ বোয়ালখালীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু, অ্যান্টিভেনম না দেওয়ার অভিযোগ চন্দনাইশে দক্ষিন গাছবাড়িয়া সৈয়দ মোহাম্মদ পাড়া সমাজ উন্নয়ন পরিষদ’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামীর গণ মিছিল অসুস্থ বাচ্চুর পাশে মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বন্যা-পরবর্তী স্বাস্থ্যসেবা ত্রাণ পৌঁছাল দুর্গম পাহাড়ি এলাকা ধোপাছড়িতে

বোয়ালখালীতে স্টার্টআপ ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও সুপ্ত প্রতিভাকে বিকশিত করার জন্য সরকার নানা ধরনের সুযোগ-সুবিধা তৈরি করছে। এবারের ঘোষিত বাজেটে স্টার্টআপ বিজনেস, গ্রীন এনার্জি ও রেইন হারভেস্টিংয়ের জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।
শুক্রবার (১২ জুন) সকাল ১১টায় বোয়ালখালী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে তিনি উপজেলার ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও ২টি কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ও প্রদর্শনী ঘুরে দেখেন।
‘মেধা–বিজ্ঞান–উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, মৎস্য কর্মকর্তা নাঈম হাসান, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, সদস্য শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইসহাক চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, বিএনপি নেতা হামিদুল হক মন্নান, শহীদুল্লাহ চৌধুরী, স্বপন শীল, মেহেদী হাসান সুজন ও এনামুল হক সজীব।
প্রদর্শনীতে মোট ১৩টি স্টলের মধ্যে সারোয়াতলী ইব্রাহীম নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় প্রথম, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ দ্বিতীয় এবং পশ্চিম কধুরখীল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তৃতীয় স্থান অর্জন করে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews