বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

হাটহাজারীতে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিয়েছেন ৪১৯২ পরীক্ষার্থী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

 

গাজী হানিফ,হাটহাজারী প্রতিনিধি

সারাদেশের ন্যায় হাটহাজারী উপজেলাতেও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬। এ বছর উপজেলার বিভিন্ন কেন্দ্রে সর্বমোট ৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছেন।

পরীক্ষা শুরুর দিন হাটহাজারী উপজেলার বিভিন্ন এইচএসসি, এইচএসসি (কারিগরি-বিএম) ও আলিম পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে কেন্দ্রগুলোর সার্বিক পরিবেশ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং পরীক্ষার্থীদের জন্য সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

এ সময় জানানো হয়, ইতোমধ্যে সকল পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং এর মাধ্যমে সার্বক্ষণিক কঠোর নজরদারি চালানো হচ্ছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা গ্রহণে সহযোগিতা করায় অভিভাবক, শিক্ষক, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews