শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্মস্থলে যাওয়ার পথে আমিরাতে লরির ধাক্কায় প্রাণ গেল বোয়ালখালীর মহসিনের বোয়ালখালীতে প্রথমবার শহীদ আব্দুল গফুর স্মৃতি বৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর শাহবাগে চার দফা দাবিতে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে নাসির উদ্দীন পাটোয়ারী। পটিয়ার বাহুলীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্ত হয়নি বোয়ালখালী ফুটবল একাডেমির সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল মুন্সীগঞ্জে শিশুর মর/দেহ উদ্ধার হাসপাতালে বাবার মৃ/ত্যু বাবার দুই হাত চেপে ধরেন দুই জন আরেক জনে বুকে গুলি করেন পটিয়ায় গাউছুল আজম মাইজভাণ্ডারী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অডিশন সম্পন্ন বোয়ালখালী ফুটবল একাডেমির ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন আ.লীগের লগি-বৈঠার হামলায় হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে জামায়াতের মিছিল-সমাবেশ

বোয়ালখালীতে ছাত্র শিবিরের মাদক বিরোধী সাইকেল র‌্যালি

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ২১৮ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রাম বোয়ালখালীতে মাদক বিরোধী সাইকেল র‌্যালি করেছে ইসলামী ছাত্র শিবির।

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে সচেতনতা বাড়াতে ছাত্র শিবির উপজেলা শাখা এই আয়োজন করে।

শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা শহীদ মিনার চত্বর থেকে এ র‌্যালি শুরু হয়ে পূর্ব কালুরঘাট প্রদক্ষিণ করে গোমদণ্ডী ফুলতলে শেষ হয়।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর ডা. খোরশেদুল আলম, উপজেলা ছাত্র শিবির সভাপতি আবু তাহের নোমান, সাবেক উপজেলা সভাপতি সাইদুল আলম এবং পৌর জামায়াতের নায়েবে আমীর জয়নাল আবেদীন।

এতে বক্তারা বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews