বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

বোয়ালখালীতে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মো. রাহাত (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার( ৩ জুলাই)  দুপুরে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ধোরলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাহাত ধোরলা গ্রামের মুন্সি চেয়ারম্যান বাড়ির বাসিন্দা মো. লিটনের ছেলে। সে সারোতলী পূর্ণ চন্দ্র সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
রাহাতের বাবা মো. লিটন বলেন, “দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় একটি মাদ্রাসার পুকুরে একা গোসল করতে যায় রাহাত। অনেকক্ষণ বাড়িতে না ফেরায় আমরা খোঁজাখুঁজি শুরু করি। পরে পুকুরে তল্লাশি চালিয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।”
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. পূজা বলেন, “বিকেল ৩টার দিকে রাহাতকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে। স্বজনরা জানিয়েছেন, সে পুকুরে ডুবে গিয়েছিল।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews