
মুহাম্মদ আকতার উদ্দিন
চট্টগ্রামের সাতকানিয়ার মৌলভীর দোকান এলাকায় শুক্রবার (৩ জুলাই ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটে চট্টগ্রাম-১৪ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসিমউদ্দীন আহমেদের সঙ্গে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, সাতকানিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে উপজেলার ছয়টি ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সংসদ সদস্য প্রাথমিক শিক্ষার উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা ও আন্তরিক ভূমিকা রাখার আশ্বাস প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সাতকানিয়া উপজেলা শাখার সভাপতি এস. এম. ইউছুপ, নির্বাহী সভাপতি এস. এম. ইসহাক, সহ-সভাপতি লুতফর রহমান, যুগ্ম সম্পাদক আবদুল মালেক, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ ইউসুফ ও খায়রুল বশর। এছাড়া উপস্থিত ছিলেন জহির আহমদ মীর, আলাউদ্দিন, গোপীনাথ চক্রবর্তী, অসীম আচার্য, ফরিদুল আলম ও সেলিমউদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম, সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান, উত্তর সাতকানিয়া যুবদলের সভাপতি রাজিব, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মাহমুদুল হাসান, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম এবং সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান।
আলোচনায় বক্তারা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সকলের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।