বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

বোয়ালখালীতে এইচএসসি পরীক্ষার্থীদের সেবায় ছাত্রসেনা

  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১৮০ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে এইচএসসি পরীক্ষা-২০২৬ উপলক্ষে পরীক্ষার্থীদের মাঝে কোমল পানীয় ও টিস্যু বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা।

শনিবার(৪ জুলাই) এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে সংগঠনটির বোয়ালখালী উপজেলা ও স্যার আশুতোষ সরকারি কলেজ শাখার যৌথ উদ্যোগে উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমিন ওমান কেন্দ্রীয় পরিষদের সাবেক অর্থ সম্পাদক মুহাম্মদ আবুল মান্নান। এছাড়া ছাত্রসেনা স্যার আশুতোষ সরকারি কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাঈম রেজা, সদস্য মুহাম্মদ রিদুয়ানুল হক, উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহাম্মদ নাঈম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাহেনুর আলম, শিক্ষা ও প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রবিউল হোসেন নয়ন, সেনাকর্মী মুহাম্মদ মিজান উদ্দিন সিকদারসহ উপজেলা ও কলেজ শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা বলেন, পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। এইচএসসি পরীক্ষা চলাকালে উপজেলার সব পরীক্ষা কেন্দ্রে এ সেবা কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে তারা সব পরীক্ষার্থীর সার্বিক সফলতা কামনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews