শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্মস্থলে যাওয়ার পথে আমিরাতে লরির ধাক্কায় প্রাণ গেল বোয়ালখালীর মহসিনের বোয়ালখালীতে প্রথমবার শহীদ আব্দুল গফুর স্মৃতি বৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর শাহবাগে চার দফা দাবিতে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে নাসির উদ্দীন পাটোয়ারী। পটিয়ার বাহুলীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্ত হয়নি বোয়ালখালী ফুটবল একাডেমির সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল মুন্সীগঞ্জে শিশুর মর/দেহ উদ্ধার হাসপাতালে বাবার মৃ/ত্যু বাবার দুই হাত চেপে ধরেন দুই জন আরেক জনে বুকে গুলি করেন পটিয়ায় গাউছুল আজম মাইজভাণ্ডারী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অডিশন সম্পন্ন বোয়ালখালী ফুটবল একাডেমির ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন আ.লীগের লগি-বৈঠার হামলায় হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে জামায়াতের মিছিল-সমাবেশ

হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ড থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার।

  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

 

গাজী হানিফ, হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারীতে আনুমানিক ৩৬/৩৭ বছর বয়সী এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

রবিবার (৫ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেছেন মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ খন্দকিয়া হাজি জয়নাল কোম্পানির বাড়িতে রবিবার সকালে মোবাইল ফোন চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করে গণপিটুনি দেয়।এতে ওই ব্যক্তি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মডেল থানার উপপরিদর্শক আসাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশ সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

রবিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে লাশ উদ্ধারকারী এসআই আসাদের কাছে জানতে চাইলে তিনি জানান, লাশের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। আমরা সিআইডিকে খবর দিয়েছি তারা এসে ফিঙ্গারপ্রিন্ট নিলে পরিচয় পাওয়া যেতে পারে।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আফরোজা জানান, গণপিটুনিতে নিহিত ব্যক্তি হাসপাতালে আনার আগেই মারা গিয়েছিলো।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews