বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

বোয়ালখালীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি
‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা এবং সুফলভোগীদের মাঝে ঋণের চেক, গাছের চারা ও পুরস্কার বিতরণ করা হয়।
সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। র‌্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, পল্লী উন্নয়নের মূল লক্ষ্য হলো গ্রামীণ জনগণকে স্বনির্ভর ও আত্মনির্ভরশীল করে তোলা এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা।
তিনি বলেন, অনলাইন জুয়া প্রতিরোধে সংসদে নতুন আইন পাস হয়েছে। পরিবারে একজন জুয়ারি থাকলে পুরো পরিবার ক্ষতিগ্রস্ত হয়। তাই মাদক, অনলাইন-অফলাইন জুয়া ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এসব বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ লি.)-এর চেয়ারম্যান মোহাম্মদ নুরুন্নবী চৌধুরী।
উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আয়োজিত অনুষ্ঠানে পল্লী উন্নয়ন কর্মকর্তা জহির উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, বিএনপি নেতা হাজী ইসহাক চৌধুরী, হামিদুল হক মান্নান ও শহীদুল্লাহ চৌধুরী। এ সময় জেলা যুবদল নেতা আবু আকতার, উপজেলা যুবদলের সদস্য সচিব মহসিন খোকনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews