বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

দুর্যোগের মধ্যেও চোরের তাণ্ডব, উধাও সিএনজি ও মসজিদের টিউবওয়েল

  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি
প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই চট্টগ্রামের বোয়ালখালী উপজেলাতে একটি মসজিদের প্রায় ৪০ বছরের পুরোনো টিউবওয়েল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে সুপেয় পানির সংকটে পড়েছেন মসজিদের মুসল্লীসহ পাশের তিনটি বাড়ির শতাধিক মানুষ। একই দিনে উপজেলার অন্য একটি এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশাও চুরি হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত ২টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কধুরখীল কাজী বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা কাজী রাসেল জানান, প্রবল বৃষ্টির মধ্যে ব্যাটারিচালিত একটি রিকশায় এসে দুই ব্যক্তি টিউবওয়েলটি খুলে নিয়ে যায়। প্রায় ৪০ বছরের পুরোনো টিউবওয়েলটির পানির ওপর নির্ভরশীল তিনটি বাড়ির শতাধিক মানুষ। মসজিদে নামাজে আসা মুসল্লীরাও এখান থেকেই অজু করতেন। দুর্যোগের রাতে এমন চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এর আগে একই দিন ভোরে উপজেলার শাকপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মনার বাপের টেক এলাকা থেকে রাশেদুল হকের সিএনজি অটোরিকশা (চট্টগ্রাম-থ-১৪-৪৪৮১) চুরি হয়। এ ঘটনায় তিনি বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ করেছেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, সিএনজি অটোরিকশা চুরি রোধে টিম গঠন করা হয়েছে। চোরাই সিএনজি উদ্ধারে পুলিশ কাজ করছে। টিউবওয়েল চুরি বিষয়ে এখনও অবধি অভিযোগ পাইনি। অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ওসি জানান, যত্রতত্র সিএনজি রাখলে চুরি রোধ করা সম্ভব নয়। তাই সকলকে সচেতন থাকতে হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews