বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

পাহাড়ি ঢলে খাল পার হতে গিয়ে নিখোঁজ লেবু বাগানের শ্রমিক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে টানা বর্ষণে সৃষ্ট পাহাড়ি ঢলের প্রবল স্রোতে খাল পার হতে গিয়ে দিদার আলম (২২) নামে এক লেবু বাগানের শ্রমিক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা পাহাড় এলাকার ভাণ্ডালজুরী খালের লেচু বারিচা এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ দিদার আলম পূর্ব জ্যৈষ্ঠপুরা গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। তিনি মৃত ইলিয়াছের ছেলে। প্রতিদিনের মতো সকালে পাহাড়ের একটি লেবু বাগানে কাজ করতে যাওয়ার পথে পাহাড়ি ঢলের মধ্যে খাল পার হওয়ার সময় স্রোতে তলিয়ে যান।
স্থানীয় বাসিন্দা আবু সুফিয়ান বলেন, কয়েক দিনের টানা বৃষ্টিতে ভাণ্ডালজুরী খালে হঠাৎ প্রবল স্রোতের সৃষ্টি হয়। খাল পার হওয়ার সময় দিদার স্রোতে ভেসে যান। পরে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।
শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী বলেন, দিদার প্রতিদিনের মতো দিনমজুরের কাজে পাহাড়ে যাচ্ছিলেন। পাহাড়ি ঢলের মধ্যে খাল পার হতে গিয়ে তিনি নিখোঁজ হন। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক বলেন, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা জানান, ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, উদ্ধারকাজে ফায়ার সার্ভিসকে সহায়তা করছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews