বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

কোমর সমান পানিতে নেমে পানিবন্দীদের দুয়ারে ইউএনও

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
কয়েক দিনের টানা বর্ষণে পশ্চিম গোমদণ্ডীর অনেক বাড়ির উঠান ও সড়ক ডুবে গেছে কোমরসমান পানিতে। বাজারে যাওয়ার উপায় নেই, দিনমজুরদের কাজও বন্ধ। ঘরে থাকা খাবারও অনেক পরিবারের ফুরিয়ে আসছিল। এমন পরিস্থিতিতে পানিবন্দী মানুষের খবর পেয়ে তাদের পাশে দাঁড়ায় উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ৫০টি পানিবন্দী পরিবারের কাছে কোমরসমান পানি পেরিয়ে পৌঁছে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুখ। তিনি নিজ হাতে শুকনা খাবার, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট তুলে দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্কাউট ও যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা।
ইউএনও মেহেদী হাসান ফারুখ বলেন, “পানিবন্দী মানুষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা খাদ্যসামগ্রী নিয়ে সেখানে গেছি। উপজেলার কোথাও কেউ খাদ্যসংকটে পড়লে উপজেলা প্রশাসনকে জানাবেন। আমরা দ্রুত প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করব।”

ত্রাণ পেয়ে পানিবন্দী পরিবারগুলো স্বস্তি প্রকাশ করেন। স্থানীয়রা বলেন, জলাবদ্ধতার কারণে অনেকেই ঘর থেকে বের হতে পারছিলেন না। এমন পরিস্থিতিতে প্রশাসনের উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য ও জরুরি সামগ্রী পৌঁছে দেওয়ায় তারা উপকৃত হয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews