বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

চন্দনাইশে দক্ষিণ জেলা বিএনপি’র পক্ষ থেকে ঘর বন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
চন্দনাইশে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মো. ইদ্রিস মিয়া ও সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের নির্দেশনায়, চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের পক্ষে, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির অন্যতম সদস্য মো. ইখতিয়ার হোসেন নেতৃত্বে সাম্প্রতিক সময়ে ভারী বাড়ি বর্ষণের সৃষ্ট জলাবদ্ধতার কারণে ঘরবন্দী অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয়ে গতকাল বিকেলে চন্দনাইশ পৌরসভা ৬নং ওয়ার্ড নয়াহাট, বড়পাড়ায় শুকনো খাবার বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক অলি হোসেন মুন্সি, মোরশেদুল আলম, পৌরসভা বিএনপি’র আহবায়ক কমিটির সাবেক সদস্য হাবিবুর রহমান, নাজিম উদ্দীন, সায়েম সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোনায়েম খান, উপজেলা যুবদলের সাবেক এক নম্বার যুগ্ম আহবায়ক সেলিম আল দ্বীন, পৌরসভা শ্রমিকদলের সভাপতি হাজী মো. আবু সিদ্দিক, পৌরসভা বিএনপি নেতা শওকত হোসেন, সাইফুর রহমান, পৌরসভা যুবদলের যুগ্ম- আহবায়ক সিরাজুল ইসলাম, ৬নং ওয়ার্ড বিএনপির নেতা লেয়াকত, আমিন, আবদুস সালাম, পৌরসভা ছাত্রদল নেতা জাভেদ চৌধুরী রহিম, আল আমিন, মিসবাহ, রাসেল, হেফাজ, রনি প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews