শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কোমর সমান পানিতে নেমে পানিবন্দীদের দুয়ারে ইউএনও দিনভর তল্লাশিতেও মেলেনি পাহাড়ি ঢলে নিখোঁজ দিদারের খোঁজ চন্দনাইশে দক্ষিণ জেলা বিএনপি’র পক্ষ থেকে ঘর বন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ সাতকানিয়ায় বন্যা: সড়ক ডুবে যোগাযোগ বিচ্ছিন্ন, পানিবন্দি হাজারো পরিবার বোয়ালখালীতে পানিবন্দী ২৫০ পরিবারে খাদ্য সহায়তা দিলেন এমপি এরশাদ উল্লাহ পাহাড়ি ঢলে খাল পার হতে গিয়ে নিখোঁজ লেবু বাগানের শ্রমিক বোয়ালখালীতে পানিবন্দী মানুষের পাশে ইউএনও মেহেদী হাসান ফারুক ভারি বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী মীর হেলালের প্রয়াস উপদেষ্টা রোটারিয়ান সৈয়দা কামরুন নাহার প্লাটিনাম প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জন পটিয়া ও চট্টগ্রামের চাকরিচ্যুত ব্যাংকাররা: অনিশ্চয়তার অন্ধকারে শত শত পরিবার। – মোঃ মঈনুল আলম ছোটন

দিনভর তল্লাশিতেও মেলেনি পাহাড়ি ঢলে নিখোঁজ দিদারের খোঁজ

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নিখোঁজ হওয়া দিনমজুর দিদার আলম (২২)-এর সন্ধান মেলেনি। দিনভর তল্লাশি চালিয়েও তাঁর কোনো খোঁজ পাননি ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে বৈরী আবহাওয়া ও অন্ধকার নেমে আসায় বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উদ্ধার অভিযান স্থগিত করা হয়।
এর আগে একই দিন সকাল ১১টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা পাহাড় এলাকায় ফলদ বাগানে কাজে যাওয়ার সময় ভাণ্ডালজুরী খালের লেচু বারিচা এলাকায় পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে যান হৃদয়। তিনি পূর্ব জ্যৈষ্ঠপুরা গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত ইলিয়াছ। দিনমজুরি করে পরিবারের জীবিকা নির্বাহ করতেন তিনি।
স্থানীয় বাসিন্দা আবু সুফিয়ান বলেন, হৃদয় ও মো. শফি নামে আরেক শ্রমিক একসঙ্গে খাল পার হচ্ছিলেন। এ সময় পাহাড়ি ঢলের তীব্র স্রোতে হৃদয় ভেসে যান। শুকনো মৌসুমে খালটিতে পানি কম থাকলেও বর্ষায় পাহাড়ি ঢলে এটি ভয়ংকর রূপ নেয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী বলেন, খবর পেয়ে এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দিনভর উদ্ধার অভিযান চালিয়েছেন। কিন্তু এখনো নিখোঁজ যুবকের সন্ধান পাওয়া যায়নি।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা বলেন, দুপুর সোয়া ১২টা থেকে ছয় সদস্যের ডুবুরি দল খালটিতে তল্লাশি চালায়। তবে ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও তীব্র স্রোতের কারণে উদ্ধারকাজে বেগ পেতে হয়েছে। সন্ধ্যা হয়ে যাওয়ায় আপাতত অভিযান স্থগিত করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews