বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

বন্যার্তদের পাশে জামায়াত সমর্থিত মেয়র পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
চট্টগ্রামের চন্দনাইশ পৌর সভায় জামায়াতে ইসলামী উদ্যোগে বন্যাকবলিত ও পানিবন্দী মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন জামায়াত সমর্থিত মেয়র পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিন পক্ষ থেকে সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সকালে পৌরসভায় বন্যাকবলিত এলাকায় শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আমীর মাওলানা কুতুবউদ্দিন, উপজেলা সেক্রেটারি কাজী আহসান সাদেক পারভেজ, পৌরসভা আমীর কাজী কুতুবউদ্দিন, জামায়াত সমর্থিত মেয়র প্রার্থী সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিন এসিস্ট্যান্ট সেক্রেটারি হারুনুর রশীদ, মোজাম্মেল হক বাবুল, ৩ নং ওয়ার্ড সভাপতি ইমরানুল হক, অর্থ সম্পাদক নুরুল আবছার রিয়াদ, কায়সার উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ত্রাণসামগ্রী বিতরণকালে ছাত্রনেতা হেলাল উদ্দিন বলেন ‘প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্ত কোনো পরিবার যেন খাদ্য সংকটে না পড়ে, সেই চিন্তা থেকেই এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews