বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

হাটহাজারীর মেখল ইউনিয়নে খলিফা পাড়ায় কথা কাটাকাটির জেরে এক ব্যক্তি কে কুপিয়ে হত্যা

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

 

গাজী হানিফ-হাটহাজারী

হাটহাজারীতে বিলে মাছ ধরতে গিয়ে মেয়ের সামনে বাবা আজম (৩৯) নামে এক যুবক কুপিয়ে হত্যা করে দূর্বৃত্তরা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে বলে জানান হাটহাজারী মডেল থানার ওসি তদন্ত মোস্তাক আহমেদ চৌধুরী।

শুক্রবার (১০ জুলাই) সকালে হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের খলিফাপাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নুরুল আজম প্রকাশ আজিম একই এলাকার মৃত ইসলামের পুত্র। তিনি পেশায় দর্জির কাজ করতেন। তার এক ছেলে এবং দুই মেয়ে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজম আজ শুক্রবার (১০ জুলাই) সকাল ৮টার দিকে বাড়ির পাশে হিন্দু বাড়ির সামনে নিজের মেয়ে কে নিয়ে মাছ ধরতে যায়। তখনই ২/৩ জন লোকের সাথে তার তর্কাতর্কি হয়। এক পর্যায়ে তারা আজমকে ধাওয়া দিয়ে হিন্দু বাড়ির পেছনে কুপিয়ে হত্যা করে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আজমকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

হাটহাজারী মডেল থানার ওসি তদন্ত মোস্তাক আহমেদ চৌধুরী বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ আজ শুক্রবার দুপুর ২টার এ প্রতিবেদক কে জানান, আজ শুক্রবার সকালে বাড়ির পাশে জমিতে মাছ ধরতে গিয়ে কথা কাটাকাটির জের আজমকে হত্যা করে। তবে মাছ ধরার ঘটনায় না। জায়গায় জমির জেরে তাকে হত্যা করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews