বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

রাতভর শোয়ার ঘরে বিষধর পদ্মগোখরো, ছানাদের বাঁচাতে গিয়ে মারা গেল মা মুরগি

  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

টানা বর্ষণে চারপাশ প্লাবিত হওয়ায় শোয়ার ঘরেই বাচ্চাসহ মুরগি রেখেছিলেন বোয়ালখালীর এক বাসিন্দা। গভীর রাতে সেখানে ঢুকে পড়ে একটি বিষধর পদ্মগোখরো। ছানাদের রক্ষায় সাপটির সঙ্গে লড়াই করে মারা যায় মা মুরগি।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার চরখিজিরপুর গ্রামের মোল্লা বাড়িতে মো. আলমগীরের বাড়িতে এ ঘটনা ঘটে।
আলমগীর জানান, গভীর রাতে মুরগির ডানা ঝাপটানোর শব্দে তার ঘুম ভেঙে যায়। লাইট জ্বালিয়ে তিনি দেখেন, একটি ফণা তোলা সাপের সঙ্গে লড়ছে মা মুরগি। আলো জ্বালাতেই সাপটি খাটের নিচে চলে যায়। সাপের ভয়ে তিনি আর বিছানা থেকে নামতে পারেননি। কিছুক্ষণ পর সাপের ছোবলে মারা যায় মা মুরগিটি।
শনিবার বিকেলে খবর পেয়ে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্য আমীর হোসাইন শাওন ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে প্রায় আড়াই ফুট দৈর্ঘ্যের একটি পদ্মগোখরো উদ্ধার করেন। পরে সেটিকে নিরাপদে বনে অবমুক্ত করা হয়।
শাওন বলেন, “উদ্ধার হওয়া সাপটি বিষধর পদ্মগোখরো। চারপাশে পানি জমে থাকায় আশ্রয়ের খোঁজে এটি ঘরে ঢুকে থাকতে পারে। মুরগির ছানাগুলো শিকার করতে গেলে মা মুরগি বাধা দেওয়ায় সাপের ছোবলে সেটির মৃত্যু হয়েছে।”
তিনি আরও বলেন, বর্ষাকালে জলাবদ্ধতার কারণে সাপ লোকালয়ে ঢুকে পড়ার ঝুঁকি বাড়ে। এ ধরনের পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে উদ্ধারকর্মীদের খবর দেওয়ার পরামর্শ দেন তিনি।
আলমগীর বলেন, “আমাদের এক কক্ষের মাটির ঘর। চারপাশে পানি ওঠায় মুরগিগুলো শোয়ার ঘরেই রেখেছিলাম। এমন পরিস্থিতিতে পুরো পরিবার রাতভর আতঙ্কে ছিল।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews