বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে সাতবাড়িয়া বন্যাকবলিত অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ বন্যায় পানিবন্দী মানুষের পাশে চ্যারিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রবাসী আবদুল মাজেদ দেনমোহর: ধর্মীয় বিধান থেকে আইনি সুরক্ষা, তবু কেন বঞ্চিত নারী? চন্দনাইশে বরমা মাইগাতায় বন্যাকবলিত অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ চন্দনাইশে বন্যাকবলিত অসহায় পরিবারের পাশে ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিন বোয়ালখালীতে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বন্যাদুর্গত মানুষের পাশে মরহুম হাজী নূরুল হক ট্রাস্ট, প্রত্যন্ত এলাকায় ত্রাণ বিতরণ সাতবাড়িয়ার ১ নং ওয়ার্ডে বন্যাকবলিত ২’শতাধিক পরিবারের মাঝে ত্রাণসমগ্রী বিতরণ করেন জাবের হোসেন চুনচু মরহুম আবু তাহের ফাউন্ডেশনের তৃতীয় পর্যায়ের ত্রাণ বিতরণ শুরু ফটকের তালা ভেঙে বোয়ালখালীতে সিএনজি অটোরিকশা চুরি

চন্দনাইশে বন্যাকবলিত অসহায় পরিবারের পাশে ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিন

  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-

টানা ৬ দিনের বৃষ্টি বর্ষণে দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশের পৌরসভা, বরকল, বরমা, সাতবাড়ীয়া, বৈলতলী, হাশিমপুর, ধোপাছড়ি, চাগাচর, সাতকানিয়ার কেওচিয়া, বাজালিয়া, ধর্মপুর, কালিয়াইশ, দোহাজারীর সাঙ্গু উপকূলীয় এলাকায় ব্যাপকভাবে প্লাবিত হয়।

১৪ জুলাই (মঙ্গলবার) বিকালে বানভাসি মানুষের দুঃখ দূর্দশা সরেজমিনে পরিদর্শন ও বন্যাকবলিত অসহায় পরিবারের মাঝে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের পক্ষ ৫ম বারের মত ত্রাণসামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন সংগঠনের চেয়ারম্যান মাওলানা এম এ মতিন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য পীরজাদা মোহাম্মদ গোলামুর রহমান আশরাফ শাহ, সিনিয়র যুগ্ম মহাসচিব মুহাম্মদ আব্দুর রহিম, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. জালাল উদ্দিন আজহারী, প্রকাশনা সচিব ইঞ্জিনিয়ার সৈয়দ আবু আজম, সহকারী প্রকাশনা সচিব সম্পাদক মাওলানা নুরুল্লাহ রায়হান খান, শ্রম ও কৃষি সচিব এম মহিউল আলম চৌধুরী, প্রচার উপ-কমিটির সদস্য উপাধ্যক্ষ মাওলানা সোহাইল উদ্দিন আনসারী, কেন্দ্রীয় যুবসেনার সভাপতি অধ্যক্ষ ডা. এস এম সরওয়ার, দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা ফেরদৌসুল আলম আল-কাদেরী, আনজুমানে খোদ্দামুল মুসলেমীন ওমান কেন্দ্রীয় পরিষদের মাওলানা সাইফুদ্দীন কাদেরী, সোহেল রেজা, ইসলামী ফ্রন্ট কুয়েত কেন্দ্রীয় কমিটির মাওলানা আবুল কাশেম, মদিনা মনোয়ারা শাখার সাবেক সভাপতি করিম উদ্দিন নুরি, পটিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা ইয়ার মোহাম্মদ পেয়ারু, চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী হোসাইন।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আলমগীর ইসলাম বঈদী, চন্দনাইশ উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা ফয়েজ উল্লাহ খতিবী, সাধারণ সম্পাদক অধ্যাপক কাজী মোহাম্মদ আমিন উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. সরোয়ার উদ্দিন, এডভোকেট জি এম শাহাদাত হোসাইন মানিক, ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি আজাদ হোসাইন, পৌরসভা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা মাজহার হেলাল, সাধারণ সম্পাদক মাওলানা আবু তালেব, যুবনেতা মামুন উদ্দিন সিদ্দিকি, আনোয়ার হোসাইন, মিজানুল হক, যুবনেতা মুরশেদুল আলম টিপু, মো. মুবিন, মুহাম্মদ জালাল উদ্দীন, ছাত্রসেনা উপজেলা শাখার সভাপতি রাজিব হোসেন রিফাত প্রমূখ।

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম এ মতিন বলেন- বিপন্ন পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করা এখন সময়ের দাবি। সরকারের প্রতি দক্ষিণ চট্টগ্রামকে দূর্গত এলাকা ঘোষণা করার আহবান জানিয়ে তিনি বলেন পরিকল্পিত উন্নয়ন, পর্যাপ্ত ও বিজ্ঞান সম্মত ড্রেনেজ ব্যবস্থার সংকট, যত্রতত্র বাড়ী নির্মাণ, বেড়িবাঁধ নির্মানে অনিয়মের ফলে এ ভয়াবহ পরিণতির শিকার হয়েছে দক্ষিণ চট্টগ্রাম বাসী। আগামীতে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম করার জন্য সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং বানভাসি মানুষের সহয়তায় প্রত্যেক সামর্থবান মানুষকে এগিয়ে আসার আহবান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews