শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্মস্থলে যাওয়ার পথে আমিরাতে লরির ধাক্কায় প্রাণ গেল বোয়ালখালীর মহসিনের বোয়ালখালীতে প্রথমবার শহীদ আব্দুল গফুর স্মৃতি বৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর শাহবাগে চার দফা দাবিতে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে নাসির উদ্দীন পাটোয়ারী। পটিয়ার বাহুলীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্ত হয়নি বোয়ালখালী ফুটবল একাডেমির সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল মুন্সীগঞ্জে শিশুর মর/দেহ উদ্ধার হাসপাতালে বাবার মৃ/ত্যু বাবার দুই হাত চেপে ধরেন দুই জন আরেক জনে বুকে গুলি করেন পটিয়ায় গাউছুল আজম মাইজভাণ্ডারী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অডিশন সম্পন্ন বোয়ালখালী ফুটবল একাডেমির ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন আ.লীগের লগি-বৈঠার হামলায় হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে জামায়াতের মিছিল-সমাবেশ

চন্দনাইশ উপজেলা গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যাকবলিত ৩’শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-

গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলা শাখার উদ্যোগে বন্যাকবলিত অসহায় ৩’শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

১৫ জুলাই (বুধবার) বিকালে উপজেলার বরকল, বরমা, কাঞ্চনাবাদ, জোয়ারা, সাতবাড়ীয়া, বৈলতলী, হাশিমপুর, ধোপাছড়ি ইউনিয়নে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক কমিটির সদস্য প্রফেসর আবদুল মান্নান, উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম, সিনিয়র সহ- সভাপতি মুহাম্মদ মোহররম আলী, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক তালুকদার, অর্থ সম্পাদক মো. সরোয়ার উদ্দিন, দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম, গাজী মুহাম্মদ আলাউদ্দিন শাহ প্রমূখ।

এসময় নেতৃবৃন্দরা বলেন, আমাদের কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ যা প্রতিটি দুর্যোগে অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews