বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

পুকুরে ডুবে বোয়ালখালীতে এক শিশুর মৃত্যু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রাম বোয়ালখালীতে পুকুরে ডুবে ইকরা নামের এক বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৬নাম্বার ওয়ার্ডের মধ্যম শাকপুরা গ্রামে এ ঘটনা ঘটেছে।

ইকরা মধ্যম শাকপুরার আবদুল মোনাফের নতুন বাড়ির মো.নোমানের মেয়ে।

শিশুটির চাচা ওসমান জানান, বিকেলে ইকরা ঘরের পাশে পুকুরে ঘাটে খেলছিলো। এ সময় সকলের অগোচরে পুকুর ঘাটের সিঁড়ি দিয়ে পানিতে নেমে গিয়েছিলো। তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘাটের ডুবন্ত সিঁড়িতে ইকরাকে পাওয়া যায়।তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.শাহজালাল বলেন, ইকরা নামের এক শিশুকে মৃত ঘোষণা করা হয়েছে। তার স্বজনরা জানিয়েছেন শিশুটি পুকুরে ডুবে গিয়েছিলো।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews