বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

বোয়ালখালীতে প্রবাসীর উদ্যোগে ২৫০ অসহায় পরিবার পেল ত্রাণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরায় বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৫০টি অসহায় পরিবারের মাঝে খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রবাসী ও পূর্ব জ্যৈষ্ঠপুরা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি মো. আজিমুল কদরের উদ্যোগে বৃহস্পতিবার (১৬ জুলাই)  বিকেলে জ্যৈষ্ঠপুরা গোলাককানুন বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান। এ সময় দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর, বিএনপি নেতা এমদাদ আনছারী, বাবর আলী, আজিম মহল, সালাউদ্দিন, মোহাম্মদ হাসেম হেলালী, নিপুল সেন, শেখ কামাল, মো. আজগর, জালাল উদ্দীন, আরিফ, সঞ্জু বড়ুয়া, রিয়াদ, জাহেদ হোসেন, সাকিব, অর্ণব বড়ুয়াসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে প্রবাসীদের এ মানবিক উদ্যোগ প্রশংসনীয়। দুর্যোগের সময় সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদেরও এগিয়ে এসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews