শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্মস্থলে যাওয়ার পথে আমিরাতে লরির ধাক্কায় প্রাণ গেল বোয়ালখালীর মহসিনের বোয়ালখালীতে প্রথমবার শহীদ আব্দুল গফুর স্মৃতি বৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর শাহবাগে চার দফা দাবিতে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে নাসির উদ্দীন পাটোয়ারী। পটিয়ার বাহুলীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্ত হয়নি বোয়ালখালী ফুটবল একাডেমির সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল মুন্সীগঞ্জে শিশুর মর/দেহ উদ্ধার হাসপাতালে বাবার মৃ/ত্যু বাবার দুই হাত চেপে ধরেন দুই জন আরেক জনে বুকে গুলি করেন পটিয়ায় গাউছুল আজম মাইজভাণ্ডারী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অডিশন সম্পন্ন বোয়ালখালী ফুটবল একাডেমির ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন আ.লীগের লগি-বৈঠার হামলায় হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে জামায়াতের মিছিল-সমাবেশ

বিস্ফোরণে নিহত দিদারের বাড়িতে এমপি এরশাদ উল্লাহ; ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস

  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
কনফিডেন্স সল্ট লিমিটেডের ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হয়ে নিহত শ্রমিক দিদারুল আলমের (৩২) বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়েছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ।

শনিবার(১৮ জুলাই) বিকেলে চট্টগ্রাম বোয়ালখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডীর বদন আলীর বাড়িতে গিয়ে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। এ সময় নিহত দিদারের বাবা রুহুল আমিনের সঙ্গে কথা বলেন এবং পরিবারের বর্তমান পরিস্থিতির খোঁজ নেন।

একপর্যায়ে দিদারের পাঁচ বছর বয়সী মেয়ে জান্নাতুল মাওয়া আফরার মাথায় স্নেহভরে হাত বুলিয়ে দেন সংসদ সদস্য। বাবাকে হারানো শিশুটির পাশে কিছুক্ষণ নীরবে সময় কাটান তিনি।

পরিবারের সদস্যদের উদ্দেশে এরশাদ উল্লাহ বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক একটি দুর্ঘটনা। সরকারি বিধি অনুযায়ী যেমন ক্ষতিপূরণ দেওয়া হয়, তেমনি যে প্রতিষ্ঠানে দুর্ঘটনা ঘটেছে, তাদেরও দায়িত্ব রয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর। জেলা প্রশাসকের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। সরকারি অনুদান ও প্রয়োজনীয় আইনি সহায়তা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবার যাতে দ্রুত ন্যায্য সহায়তা পায়, সে জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, সদস্য শওকত আলম, বিএনপি নেতা ইসহাক চৌধুরী, হামিদুল হক মন্নানসহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডীতে অবস্থিত কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুন ও বিস্ফোরণে ১১ শ্রমিক দগ্ধ হন। গুরুতর দগ্ধ দিদারুল আলমের শরীরের প্রায় ৯৫ শতাংশ পুড়ে যায়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews