বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

বোয়ালখালীতে বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কামাল পাশা নয়ন (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার পশ্চিম শাকপুরা ইউনিয়নের মেম্বার বাড়ির সামনে বড় ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার নয়ন শাকপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আলী ড্রাইভারের বাড়ির আনোয়ার পাশার ছেলে।
অভিযান পরিচালনাকারী বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) নিংওয়াই মারমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ব্রিজের ওপর অবস্থানরত নয়নকে আটক করে দেহ তল্লাশি করা হলে তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে একটি পলিথিনে মোড়ানো ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews