বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়তে হবে: সালাউদ্দীন আলী বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র জাহাঙ্গীর আলম চৌধুরী “সহকারী সম্পাদক” হিসেবে নির্বাচিত রেমিট্যান্স যোদ্ধা মাওলানা মোহাম্মদ আবুল বাশার’র ইন্তেকাল। কনফিডেন্স সল্ট কারখানার বিস্ফোরণে দগ্ধ তিন শ্রমিক ঢাকার বার্ন ইনস্টিটিউটে সিআইপি নির্বাচিত শফিকুল ইসলাম রাহীকে চন্দনাইশ জাফরাবাদ ফাজিল মাদ্রাসার সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান প্রবীণ শিক্ষক মাওলানা হাফেজ নুরুল আবছারের সফল অপারেশন; সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবুর রহমান শামীমকে পটিয়া বিএনপির নেতৃবৃন্দের শুভেচ্ছা বোয়ালখালীর লবণ কারখানায় দগ্ধ শ্রমিক হৃদয়ের মৃত্যু বোয়ালখালীতে বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার বিস্ফোরণে নিহত দিদারের বাড়িতে এমপি এরশাদ উল্লাহ; ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়তে হবে: সালাউদ্দীন আলী

  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

 

গাজী হানিফ,হাটহাজারী প্রতিনিধি

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত “৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি” বাস্তবায়নের অংশ হিসেবে হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নে বৃক্ষরোপণ ও বিভিন্ন প্রজাতির ফলজ, গ্রীষ্মকালীন শাকসবজি বিজ ও সার বিতরণ করা হয় এবং নারিকেল গাছের চারা বিতরণ করা গাছের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায় নাঙ্গলমোড়া ইউনিয়নের ইব্রাহিম মার্কেট চত্বরে আয়োজিত এ কর্মসূচি হাটহাজারী আসনের সাংসদ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান লায়ন সালাউদ্দীন আলী।
প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দীন আলী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা আজ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি চারা যেন যথাযথ পরিচর্যার মাধ্যমে বড় হয়ে ওঠে, সে বিষয়েও সবাইকে দায়িত্বশীল হতে হবে।
তিনি বলেন, “বায়ুদূষণের কারণে বাংলাদেশে শ্বাসকষ্ট, ফুসফুসের রোগ, ক্যান্সার, চোখ ও মস্তিষ্কের নানা জটিলতা আশঙ্কাজনকভাবে বাড়ছে। এ সংকট মোকাবিলায় প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা কিংবা যেখানে সুযোগ রয়েছে, সেখানে ফলজ, বনজ ও ঔষধি গাছ এবং শাকসবজি চাষ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে।
সালাউদ্দীন আলী আরও বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত “৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি” বাস্তবায়নের ধারাবাহিকতায় নাঙ্গলমোড়া ইউনিয়নেও সাধারণ মানুষের মাঝে গাছের চারা বিতরণ করা হচ্ছে। এটি কেবল একটি প্রতীকী কর্মসূচি নয় বরং সামাজিকভাবে বৃক্ষরোপণ আন্দোলন গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
তিনি পরিবেশ সংরক্ষণে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও বনায়নের জন্য বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। পরিকল্পিত বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষায় সরকার, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠান শেষে সাধারণ মানুষ ও বিভিন্ন স্কুল মসজিদ মাদ্রাসা দায়িত্বশীলদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, গ্রীষ্মকালীন শাকসবজি বিজ ও সার বিতরণ করা হয় এবং নারিকেল গাছের চারা বিতরণ করা হয়।
নাঙ্গলমোড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা রুপালী বৈষ্ণব, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব রবিউল আলম বুলবুল, বখতেয়ার ইসলাম বাচ্চু, নজরুল ইসলাম, মাস্টার আজম, ইমরান, জাফর সওদাগর, বিএনপি নেতা মোহাম্মদ জামাল, বশির আল হেলালসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক সুবিধাভোগী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews