বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

বোয়ালখালীতে তালা ভেঙে বসতঘরে চুরি, খোয়া গেল টাকা-স্বর্ণ

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি বসতঘরের তালা ভেঙে নগদ ৮৫ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৭ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আকুবদণ্ডী গ্রামের চৌধুরীর বাড়িতে এ ঘটনা জানাজানি হয়।
বাড়ির মালিক সাইফুল চৌধুরীর ছেলে সায়েম জানান, রোববার সকালে তাঁর বাবা-মা ঘরে তালা দিয়ে চিকিৎসকের কাছে যেতে চট্টগ্রাম নগরীতে যান। সেখানে ডাক্তার দেখাতে দেরি হয়ে যাওয়ায় সায়েমের বাসায় রাতযাপন করেন তারা। সোমবার সকালে বাড়িতে ফিরে দেখেন, বাইরের তালা ভাঙা এবং সামনের দরজা ভেতর থেকে লক করা। পরে তালা ভেঙে ঘরে প্রবেশ করলে দেখা যায়, দুটি আলমারির লক ভেঙে নগদ ৮৫ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে চোরেরা। এ সময় ঘরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় পাওয়া যায়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. মামুন উদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে, চোরেরা সামনের দরজা দিয়ে ঘরে প্রবেশ করে। চুরি শেষে সামনের দরজায় লক লাগিয়ে পেছনের দরজা দিয়ে বেরিয়ে যায়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews