বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে বড় ভাই হত্যার ঘটনায় মা গ্রেপ্তার, পলাতক ছোট ভাই বোয়ালখালীতে ডাকাতিসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার বোয়ালখালীতে ছোট ভাইয়ের আঘাতে জমি বিরোধের বলি বড় ভাই চট্টগ্রাম শহরকে এগিয়ে নিতে সবাইকে দায়িত্ব পালন করতে হবে চসিক মেয়র চমেক চীনের অর্থায়নে ১৫০ শয্যা বিশিষ্ট বার্ন ইউনিট নির্মাণাধীন বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা পটিয়ায় ঈগল বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪ চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ বোয়ালখালীতে দেশীয় ফলের সমাহারে জাতীয় ফল মেলা বোয়ালখালীতে নিজ ঘর থেকে পলিটেকনিক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বোয়ালখালীতে ডাকাতিসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

  • প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ডাকাতিসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. বখতিয়ার উদ্দিন (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের পূর্ব চরণদ্বীপ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বোয়ালখালী থানার এএসআই মো. ওসমান ও এএসআই নূরন্নবী সুমন।
এএসআই মো. ওসমান বলেন, বখতিয়ার দীর্ঘদিন ধরে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা এড়িয়ে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় নজরদারি চালিয়ে পূর্ব চরণদ্বীপ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, বখতিয়ারের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, মাদক, পুলিশ সদস্যের ওপর হামলা এবং হত্যাচেষ্টাসহ পাঁচটি জিআর মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

গ্রেপ্তার বখতিয়ার চরণদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চরণদ্বীপ এলাকার আবদুর শুক্কুরের ছেলে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, দীর্ঘদিন ধরে পলাতক থাকা পরোয়ানাভুক্ত আসামি বখতিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews