শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্মস্থলে যাওয়ার পথে আমিরাতে লরির ধাক্কায় প্রাণ গেল বোয়ালখালীর মহসিনের বোয়ালখালীতে প্রথমবার শহীদ আব্দুল গফুর স্মৃতি বৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর শাহবাগে চার দফা দাবিতে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে নাসির উদ্দীন পাটোয়ারী। পটিয়ার বাহুলীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্ত হয়নি বোয়ালখালী ফুটবল একাডেমির সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল মুন্সীগঞ্জে শিশুর মর/দেহ উদ্ধার হাসপাতালে বাবার মৃ/ত্যু বাবার দুই হাত চেপে ধরেন দুই জন আরেক জনে বুকে গুলি করেন পটিয়ায় গাউছুল আজম মাইজভাণ্ডারী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অডিশন সম্পন্ন বোয়ালখালী ফুটবল একাডেমির ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন আ.লীগের লগি-বৈঠার হামলায় হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে জামায়াতের মিছিল-সমাবেশ

ট্রেনে কাটা পড়ে মোরশেদ আলম নামে এক যুবক গুরুতর আহত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

চন্দনাইশ প্রতিনিধি:
চট্টগ্রামের দোহাজারী রেলস্টেশনে টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মোরশেদ আলম (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত মোরশেদ আলম সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের তৈয়ারপাড় এলাকার বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনায় তার দুই পা ও এক হাতের অর্ধেক অংশ বি-চ্ছি-ন্ন হয়ে গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোরশেদ আলম পরিবারের সদস্যদের সঙ্গে দোহাজারী রেলস্টেশন এলাকায় টিকটক ভিডিও তৈরি করছিলেন। এ সময় একটি পিডিবির শান্টিং ট্রেন পেছন থেকে সামনে দিকে পুশিং করে যাচ্ছিল। ট্রেনটির ইঞ্জিন পেছনের দিকে থাকায় চালক বারবার সাইরেন ও হর্ন বাজাচ্ছিলেন। তবে রেললাইনের ওপর পরিবারের সদস্যদের সঙ্গে টিকটক ভিডিও তৈরিতে ব্যস্ত থাকায় মোরশেদ আলম ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা ট্রেনের হর্ন ও সাইরেনের দিকে খেয়াল করেননি। ট্রেনটি হর্ন বাজাতে বাজাতে একেবারে কাছে চলে এলেও তারা রেললাইন থেকে সরে না যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার বিস্তারিত ও আহত যুবকের বর্তমান অবস্থা নিশ্চিত করেছেন দোহাজারী রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. নেচার উল্লাহ এবং দোহাজারী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মুহাম্মদ রকিবুল হাসান মারুফ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews