শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামীর গণ মিছিল অসুস্থ বাচ্চুর পাশে মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বন্যা-পরবর্তী স্বাস্থ্যসেবা ত্রাণ পৌঁছাল দুর্গম পাহাড়ি এলাকা ধোপাছড়িতে ট্রেনে কাটা পড়ে মোরশেদ আলম নামে এক যুবক গুরুতর আহত কিস্তির টাকা জোগাড়ে রাতে বেরিয়ে রিকশা খোয়ালেন আকবর বোয়ালখালীতে বড় ভাই হত্যার ঘটনায় মা গ্রেপ্তার, পলাতক ছোট ভাই বোয়ালখালীতে ডাকাতিসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার বোয়ালখালীতে ছোট ভাইয়ের আঘাতে জমি বিরোধের বলি বড় ভাই চট্টগ্রাম শহরকে এগিয়ে নিতে সবাইকে দায়িত্ব পালন করতে হবে চসিক মেয়র চমেক চীনের অর্থায়নে ১৫০ শয্যা বিশিষ্ট বার্ন ইউনিট নির্মাণাধীন

চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামীর গণ মিছিল

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে জামায়াতে ইসলামী চন্দনাইশ উপজেলা কর্তৃক আয়োজিত গণমিছিল অনুষ্ঠিত হয়।৩১ জুলাই (শুক্রবার) বিকালে খাঁনহাট ইসলামী ব্যাংকের সামনে জমায়েত হয়ে গণ মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে পুরাতন কলেজ গেইট এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা কুতুব উদ্দীনের সভাপতিত্বে উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী আহসান সাদেক পারভেজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত গণমিছিল উত্তর সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অধ্যাপক জাফর সাদেক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিন জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী, উপজেলার সাবেক আমীর মাওলানা আইয়ুব আলী, নায়েবে আমীর অধ্যাপক জালাল উদ্দীন, উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুল খালেক নেজামী, সহকারী সেক্রেটারি জনাব হারুনুর রশিদ, উপজেলা কর্মপরিষদ সদস্য কমরুদ্দীন সিকদার, কাজী আকবর, চন্দনাইশ পৌরসভা আমীর কাজী কুতুব উদ্দীন, দোহাজারী পৌরসভা আমীর মুহাম্মদ শহীদুল ইসলাম, সাতবাড়ীয়া ইউনিয়ন সভাপতি শফিকুর রহমান, বৈলতলী ইউনিয়ন সভাপতি ইমরান বকর, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাস্টার তৌকির আহমদ, বরমা ইউনিয়ন সভাপতি মুহাম্মদ আতাহার হোসাইন, বরকল ইউনিয়ন সভাপতি মুহাম্মদ ইব্রাহীম, হাশিমপুর ইউনিয়ন সভাপতি মাওলানা জসিম উদ্দীন, কাঞ্চনাবাদ ইউনিয়ন সভাপতি মোজাফফর আহমদ জাফর, জোয়ারা ইউনিয়ন সভাপতি গোলাম মাওলা, পৌর সভা জামায়াতে ইসলামী সমর্থিত মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন, কামরুল হাসান প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews