বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

চন্দনাইশে দক্ষিন গাছবাড়িয়া সৈয়দ মোহাম্মদ পাড়া সমাজ উন্নয়ন পরিষদ’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:-
চন্দনাইশে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে দক্ষিণ গাছবাড়িয়া ছৈয়দ মোহাম্মদ পাড়া সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে এলাকাবাসীকে নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ জুলাই (শুক্রবার) সন্ধ্যায় স্থানীয় মাদ্রাসার হলরুমে আলোচনা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এলাকাবাসীকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবার, সমাজ ও জাতির ভবিষ্যতের জন্যও মারাত্মক হুমকি। তাই মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা সময়ের দাবি।
বক্তারা আরও বলেন, এই উদ্যোগের মূল উদ্দেশ্য কোনো ব্যক্তিকে হেয় করা নয়, বরং মাদকাসক্তদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে জনসচেতনতা সৃষ্টি, পরিবারকে সম্পৃক্ত করা, তরুণদের খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে উৎসাহিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনগণের সমন্বয়ে একটি মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা। সভায় অংশগ্রহণকারীরা এলাকাভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সবাই মাদক থেকে নিজে দূরে থাকা, অন্যদেরও মাদক থেকে বিরত রাখতে সচেষ্ট হওয়া এবং একটি নিরাপদ, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ মোহাম্মদ পাড়া উন্নয়ন পরিষদ আরব আমিরাত উপদেষ্টা ও নিউ ইয়ংস্টার ক্লাবের সাবেক সভাপতি মো. নুরুন্নবী খোকন, সৈয়দ মোহাম্মদ পাড়া উন্নয়ন পরিষদ ইউ এ শাখার সভাপতি মো. শরীফুজ্জামান, নিউ ইয়ংস্টার ক্লাবের সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলম মিয়া, নিউ ইয়ং স্টার ক্লাবের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, প্রবাসী আব্দুল লতিফ। বক্তব্য রাখেন মো. মামুন, রবিউল ইসলাম, আরিফ মিয়া, ইমতিয়াজ, টিপু, দেলোয়ার হোসেনসহ সভায় ছৈয়দ মোহাম্মদ পাড়া উন্নয়ন পরিষদের সবস্তরের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews