বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

চন্দনাইশে দোহাজারীতে আশেকানে মাইজভাণ্ডারী ঐক্য পরিষদের জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে আশেকানে মাইজভাণ্ডারী ঐক্য পরিষদ দোহাজারী পৌরসভা কমিটির উদ্যোগে পবিত্র জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকালে দোহাজারী পৌরসভার জাসিম কনভেনশন হল থেকে জশনে জুলুছের একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ব্রিজের মোড় পর্যন্ত যায়। পরে র‍্যালিটি দোহাজারী সাঙ্গু কনভেনশন হলে এসে শেষ হয়। র‍্যালি শেষে সাঙ্গু কনভেনশন হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, মিলাদ-কিয়াম, ছেমা ও জিকির মাহফিল।

আশেকানে মাইজভান্ডারী ঐক্য পরিষদের সভাপতি মো. সাইফুল ইসলাম সুমন’র সভাপতিত্বে মো. ফরমান উদ্দিন ও আবদুল মান্নান জিপু’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন এডভোকেট তৌহিদুল ইসলাম, আলোচনায় অংশ নেন বিভিন্ন দরবারের সাজ্জাদানশীন আওলাদগন যথাক্রমে কাঞ্চননগর দরবার শরীফের শাহজাদা সৈয়দ গোলাম মাওলা মাইজভান্ডারী, শাহজাদা সৈয়দ এসএস গোলাম রাসুল মাইজভান্ডারী. চন্দনাইশ দরবার শরীফের শাহজাদা সৈয়দ আবু সাদাত মোহাম্মদ দায়েম বাহাদুর আল-চন্দনাইশী, সৈয়দ রিদুয়ানুল হক আল- চন্দনাইশী, হাফেজ নগর দরবার শরীফের শাহজাদা মাওলানা মুফতি সৈয়দ আশেকুর রহমান হাফেজ নগরী, সৈয়দ রিদুয়ানুল হক, সৈয়দ আসাদ উদ্দিন রিয়াদ শাহ হাফেজ নগরী, মাওলানা সৈয়দ মিনহাজুর রহমান হাফেজ নগরী মো. মহিউদ্দিন হাফেজ নগরী মো. মুজাহিদ, মাওলানা সৈয়দ তাকরীমুল হক হাফেজ নগরী, দোহাজারী দরবার শরীফের শাহজাদা সৈয়দ মানিক ছগীরী, মোনাজাত পরিবেশন করেন চন্দনাইশ দরবার শরীফের সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ আবু সাদাত মোহাম্মদ দায়েম বাহাদুর।

অন‍্যন‍্যাদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মেয়র মো. লোকমান হাকিম, হাজী ইউসুফ সওদাগর ফাউন্ডেশনের সভাপতি মো. জামাল উদ্দীন, দোহাজারী হাই স্কুলের সভাপতি ইফতেখার উদ্দিন সুমন, মো. নিয়াজুর রহমান, মো. মুজাহিদ, শিল্পী যথাক্রমে মো. মঈনুদ্দিন ছাবিদ, মোহাম্মদ হেলাল, মো. আনিছ মো. শাহেদ, মো. কামাল উদ্দিন, সাংবাদিক মো. ফায়জুল হক দস্তগীর আজাদ ও মো. আজিমুশ শানুল হক দস্তগীর. ঐক্য পরিষদ সদস্য যথাক্রমে মো.ইসমাইল সওদাগর, মো. দেলু , আবদুর রাজ্জাক ফকির, রাজা মিয়া, মো. নজরুল ইসলাম সওদাগর. মো. রুবেল, আবদুস ছমদ, আবদুল আলীম বাছা, মো. হাছি মিয়া, মো.নাছির, মো.রমিজ, জাকের মাওলা. রহমত আলী. মো. মিয়া. মো. জাফর. মো. শিরু. মো. মোরশেদ. শফিউল আলম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সঃ) সমগ্র মানবজাতির জন্য রহমত হিসেবে পৃথিবীতে আগমন করেছেন। তাঁর জীবন ও আদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি, সম্প্রীতি, মানবিকতা ও ন্যায় প্রতিষ্ঠা সম্ভব। তাই নবীপ্রেমকে হৃদয়ে ধারণ করে তাঁর দেখানো পথে জীবন পরিচালনার আহ্বান জানান বক্তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews