বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

বোয়ালখালীতে মসজিদের মাইক মেশিন উধাও

  • প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে দিনদুপুরে একটি মসজিদ থেকে মাইক মেশিন চুরি হয়েছে।
রোববার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নয়া বাজারের পূর্ব পাশে বদর শাহ জামে মসজিদে এ ঘটনা ঘটে।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও আমুচিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. জাফর বলেন, যোহরের নামাজ শেষে ইমামসহ মসজিদের লোকজন দুপুরের খাবার খেতে যান। পরে আসরের আজান দিতে এসে মাইক মেশিনটি পাওয়া যায়নি।
তার ধারণা, যোহরের নামাজের পরপরই মেশিনটি চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। এর বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews