
জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি
চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ বলেছেন, বিএনপি গণ-মানুষের দল। নির্বাচনের প্রতিশ্রুতির অংশ হিসেবে সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে স্বাধীনতার ৫৫ বছর পর সেতুটি নির্মাণ করা হচ্ছে। শত প্রতিকূলতার মাঝে মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ মানুষের কথা চিন্তা করে ৪টি সড়কের সংযোগ সেতু নির্মিত হচ্ছে। নির্বাচনী ওয়াদা হিসেবে বর্তমান সরকার ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, হেলথ কার্ড বিতরণ শুরু করেছে। বিএনপি খেটে খাওয়া মানুষের দল হিসেবে জবাবদিহিমূলক কার্যক্রমের মাধ্যমে জনবান্ধব সরকারের ভূমিকা রয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে চট্টগ্রাম-১৪ আসনকে মডেল আসন হিসেবে গড়ে তোলার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। গত ২৬ আগস্ট বিকালে চন্দনাইশ পৌরসভার বরুমতি খালের ওপর ৭ কোটি ৪৫ লক্ষ টাকা ব্যয়ে চারটি সড়কের সংযোগ গার্ডার সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এইসব কথা বলেন।
ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দক্ষিণ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবদুল্লাহ্ আল নোমান পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মো. পারভেজ, সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, দক্ষিণ জেলা বিএনপি নেতা জসিম উদ্দিন, বিএনপি নেতা যথাক্রমে এম.এ হাশেম রাজু, আ.ক. ম মোজাম্মেল হক, সিরাজুল ইসলাম, মাসুদুর রহমান, নুরুল হুদা বাবর, মোরশেদুল আলম, জাহাঙ্গীর আলম, জারুল্লাহ্, সেলিম উদ্দিন, মহিউদ্দিন, আকতার উদ্দিন, আইনুল হুদা চৌধুরী, সালাউদ্দিন, যুবদল নেতা যথাক্রমে আজম খান, রবিউল ইসলাম ছোটন, নেছার উদ্দিন চৌধুরী, শহিদুল ইসলাম, তসলিম উদ্দিন, ছাত্রদল নেতা যথাক্রমে রাজীব হোসেন চৌধুরী, মো. আকিব প্রমুখ।