বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে খালের ভাঙন রোধে দেওয়া ব্লকের ওপর থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
সালাউদ্দিন বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চরখিদিরপুর নবাব আলী চৌধুরী বাড়ির মৃত দেলা মিয়ার ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।
পরিবারের বরাতে পুলিশ জানায়, সালাউদ্দিন দীর্ঘদিন প্রবাসে ছিলেন। গত বছর দেশে ফিরে তিনি এলাকায় ভ্যান চালাতেন। বাড়ির পাশের খালে তিনি প্রায়ই মাছ ধরতেন।
নিহতের স্ত্রী জোস্না আক্তার বলেন, বুধবার দিবাগত রাত ২টার দিকে মাছ ধরতে ছন্দারিয়া খালে যান সালাউদ্দিন। সকালে স্থানীয়রা তাকে খালের ব্লকের ওপর উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন।
বোয়ালখালী থানার ওসি মোজাফফর হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে বলে জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews