
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে জালে আটকে পড়া প্রায় ১৪ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার(১ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের পূর্ব চরণদ্বীপ গ্রামের বটতল এলাকার একটি বাগানের নিরাপত্তা জালে সাপটি আটকে পড়ে।
ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্য আমীর হোসাইন শাওন জানান, খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে জাল থেকে অজগরটি উদ্ধার করা হয়।
তিনি বলেন, “অজগরটির ওজন প্রায় ১৪ কেজি। দৈর্ঘ্য প্রায় ১২ ফুট।”
পরে স্থানীয় লোকজনের সিদ্ধান্ত অনুযায়ী অজগরটি ওই এলাকার একটি কৃষিজমিতে অবমুক্ত করা হয়। অজগরটি বার্মিজ প্রজাতির।