বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

বোয়ালখালীতে পরিত্যক্ত ঘরে যুবকের অর্ধগলিত মরদেহ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে একটি পরিত্যক্ত ঘর থেকে এমদাদুল ইসলাম হাবিব (৩২) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকেলে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী বাংলা পাড়া এলাকার একটি জরাজীর্ণ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. হায়াত উল্লাহ বলেন, ঘরটির দরজা-জানালা ও ছাদ নেই। এক কোণে হাবিব থাকতেন। ছাদবীমের সঙ্গে গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়।
“ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগে তাঁর মৃত্যু হয়েছে।”
স্থানীয়রা জানান, বুধবার দুপুরের পর ওই ঘর থেকে পচা দুর্গন্ধ বের হলে তাঁদের বিষয়টি নজরে আসে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ জানায়, গত রোববার একটি সামাজিক অনুষ্ঠানে হাবিবকে সর্বশেষ দেখা গিয়েছিল। এরপর আর তাঁকে দেখা যায়নি। জঙ্গলের মধ্যে ঘরটি হওয়ায় সেখানে মানুষের চলাচলও কম।
হাবিব ওই এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে। তিনি বাসচালক ছিলেন। স্থানীয়দের ভাষ্য, মাদকাসক্ত হয়ে পড়ার পর প্রায় ১০-১২ বছর আগে তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে চলে যান। এরপর থেকে তিনি অনেকটা ভবঘুরে জীবনযাপন করতেন এবং ওই পরিত্যক্ত ঘরে একাই থাকতেন।
বোয়ালখালী থানার ওসি মোজাফফর হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews