বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

মাদক-চাঁদাবাজি-দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার গুরুত্ব তুলে ধরলেন এরশাদ উল্লাহ

  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
সমাজের বিভিন্ন অবক্ষয় রোধে শিক্ষার পাশাপাশি নৈতিক ও চারিত্রিক গুণাবলির বিকাশ জরুরি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।
তিনি বলেন, ‘বর্তমান সময়ে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এমন একটি সময় পার করছি, যখন বিভিন্ন ধরনের অবক্ষয় আমাদের সমাজকে গ্রাস করছে। মাদক, চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাস—এসব একেকটি বড় ধরনের সামাজিক অবক্ষয়।’
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার হাওলা কুতুবিয়া সিনিয়র আলিম মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এরশাদ উল্লাহ বলেন, ‘অত্যন্ত গর্বের সঙ্গে বলতে হয়, মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে এসব অবক্ষয়ে জড়িতের সংখ্যা খুবই কম। মাদ্রাসায় দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও চারিত্রিক গুণাবলি শেখানো হয়। ভবিষ্যৎ জীবনে বড় হয়ে একজন আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে এসব গুণাবলি খুবই প্রয়োজন।’
মাদ্রাসার শিক্ষার্থীদের ভালো ফলাফলের প্রশংসা করে তিনি বলেন, বর্তমানে মাদ্রাসার শিক্ষার্থীরা অত্যন্ত ভালো ফলাফল করছে। শিক্ষার্থীদের চরিত্র গঠনে প্রাথমিক শিক্ষার গুরুত্বও রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক। স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য ও সাংবাদিক এস এম মোদ্দাচ্ছের। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ আবদুর রহিম আল কাদেরী।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আজিজুল হক, সদস্য শওকত আলম শওকত,মেহেদী হাসান সুজন,  বিএনপি নেতা ইছহাক চৌধুরী, নুরুন্নবী চৌধুরী ও শহীদুল্লাহ্ চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ডিজিএম স ম মিজানুর রহমান,  এবং চরণদ্বীপ দরবারের শাহজাদা সাইফুল্লাহ ফারুখী,মাদ্রাসা প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ নুরুল মোস্তফা ।
এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণমাধ্যমকর্মীসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews