বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

সড়কের নিরাপত্তা খুঁটি উপড়ে বালু বিক্রয়, ব্যবসায়ীর ৭ দিনের জেল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধভাবে বালু বিক্রয়কেন্দ্র স্থাপন এবং সড়কের নিরাপত্তা খুঁটি উপড়ে ফেলার দায়ে ফরিদ মিয়া নামের এক বালু ব্যবসায়ীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।
তিনি জানান, পশ্চিম কধুরখীলের এজলাস মিয়ার ছেলে ফরিদ মিয়া কালুরঘাট-ভাণ্ডালজুড়ি সড়কের গুইলদ্যাখালী ব্রিজ এলাকায় সড়কের নিরাপত্তা খুঁটি উপড়ে ফেলে বালু বিক্রয়কেন্দ্র স্থাপন করেন।
কালভার্ট থেকে এক কিলোমিটারের মধ্যে বালুর সেলিং সেন্টার স্থাপন এবং সরকারি রাস্তার নিরাপত্তা খুঁটি উপড়ে ফেলার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews