
জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু হয়েছে। শনিবার উপজেলা পরিষদের উদ্যোগে দিন ব্যাপী উপজেলার বিভিন্ন মসজিদে এ পরিষ্কার পরিচ্ছন্নতা চলে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল, সকাল ৯ টায় নবনির্মিত উপজেলা পরিষদ ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল প্রোগ্রামে অংশগ্রহণ, ভার্চুয়ালে প্রোগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন ডেঙ্গু একটি মরণ ব্যাধি রোগ। এ রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রতিটি নাগরিকের উচিত পরিষ্কার-পরিচ্ছন্নতায় অংশগ্রহণ করা ও সচেতন থাকা। তিনি বলেন তিন মাস যাবত ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে। উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়। এর পরে দিনব্যাপী মসজিদে পরিষ্কার-পরিচ্ছন্নতায় অংশগ্রহণ। উপজেলার প্রতিটি মসজিদে পরিষ্কার-পরিচ্ছন্নতায় অংশগ্রহণের জন্য স্থানীয় মুসল্লী ও কমিটির সকলকে প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা পাওয়ার পর থেকে প্রতিটি ইউনিয়নের প্রত্যেক মসজিদে পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে। উপজেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয় সপ্তাহের প্রতি শনিবার বিভিন্ন মসজিদ হাট বাজার, অ-পরিষ্কার পুকুর, রাস্তাঘাটের পাশ ইত্যাদি পরিষ্কার-পরিচ্ছন্নতা পর্যায়ক্রমে করা হবে। বিশেষ করে মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করার লক্ষ্যে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি অব্যাহত থাকবে। তবে এই কর্মসূচি সম্পূর্ণ স্বেচ্ছাচরম এর ভিত্তিতে গ্রহণ করা হয়েছে বলে নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান জানান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম দিদারুল ইসলাম সিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা আজাদ হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আক্তার, উপজেলা প্রকৌশলী সৈয়দ আরিফ মাহমুদ, মৎস্য কর্মকর্তা তানভীর আহসান, আবির বড়ুয়া, মাধ্যমিক শিক্ষা (ভারপ্রাপ্ত) মিঠু আচার্য, মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতী বড়ুয়া, প্রকল্প কর্মকর্তা শাওন ভূঁইয়া, আকতার সানজিদা পপি, আইসিটি কর্মকর্তা এনামুল কবির প্রমুখ।