
বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে উপজেলা ভূমি অফিস।
শনিবার(১২ সেপ্টেম্বর) দিনভর উপজেলা ভূমি ভবন ও আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমার নেতৃত্বে অভিযানে উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের ভবন ও আঙিনায় মশার ওষুধ ছিটানো হয়। একইসঙ্গে নালা-নর্দমা পরিষ্কার, ময়লা-আবর্জনা ও আগাছা অপসারণ করা হয়।
কানিজ ফাতেমা বলেন, জনসচেতনতা তৈরির পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসগুলোতে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান থাকবে।
নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
অভিযানে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। সহযোগিতা করেন পৌরসভার কর্মচারীরা।