মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজি অটোরিকশা ও টেম্পুতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় উপজেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়ায় একটি টেম্পু জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলা সদরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক।

অভিযানকালে ইউএনও যাত্রীদের সঙ্গে কথা বলে ভাড়া আদায়ের বিষয়টি যাচাই করেন। এ সময় কয়েকজন যাত্রী অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন। পরে উপজেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়ার প্রমাণ পাওয়ায় একটি টেম্পু জব্দ করা হয়।

ইউএনও মেহেদী হাসান ফারুক বলেন, “অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে। কোনো চালক অতিরিক্ত ভাড়া দাবি করলে প্রশাসন ও পরিবহন সমিতিকে জানানোর জন্য যাত্রীদের অনুরোধ করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews