বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
হাটহাজারীতে মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান, দুই ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড হাটহাজারীতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি, ৬ প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা বোয়ালখালীতে সাপের কামড়ের সন্দেহে হাসপাতালে এসআই আশরাফুল বান্দরবান সদর সেনা জোনের উদ্যোগে বেতছড়া বাজার যুব সংঘকে ক্রীড়া সামগ্রী প্রদান বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার বোয়ালখালীতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার, চালক আহত কেবিনেট সভায় আইইবি’র চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম দেশকে এগিয়ে নিতে নি:স্বার্থভাবে কাজ করে যাচ্ছে প্রয়াস বোয়ালখালীর স্নেহাশ্রী এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে দ্বিতীয় বোয়ালখালীতে চার কলেজে জিপিএ-৫ আট, ছয় মাদ্রাসায় একজন বোয়ালখালীতে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

হাটহাজারীতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি, ৬ প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

 

গাজী হানিফ,হাটহাজারী প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রির অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) হাটহাজারীর ইছাপুর বাজারে অতিরিক্ত দামে সিলিন্ডার গ্যাস বিক্রির অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানকালে অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৬টি প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক বর্তমানে ভোক্তা পর্যায়ে ১২ কেজি বোতলজাত এলপিজি গ্যাসের মূসকসহ মূল্য ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews