
বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার উদ্যোগে মুক্তিযোদ্ধা রিভার ভিউয়ের সৌন্দর্যবর্ধন ও নবনির্মিত নৌঘাট উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে পৌরসভার অর্থায়নে অসহায় সোনালী দাসকে নতুন ঘর উপহার দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে মুক্তিযোদ্ধা রিভার ভিউ পরিদর্শন করেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। এ সময় ফিতা কেটে নবনির্মিত নৌঘাটের উদ্বোধন করেন তিনি।
অন্যদিকে, দীর্ঘদিন ধরে ঝড়-বৃষ্টিতে মানবেতর জীবনযাপন করা অসহায় সোনালী দাসের জন্য পৌরসভার অর্থায়নে নির্মিত নতুন ঘরটি হস্তান্তর করেন পৌর প্রশাসক কানিজ ফাতেমা।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক, জেলা বিএনপির সদস্য শওকত আলম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী, ইউপি সদস্য এনামুল হক সজীব, পৌর প্রকৌশলী মৃণাল কান্তি ধর, উপসহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামানসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।