
বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে ওয়ালটনের ‘হাউজফুল অফার’-এ ঘরভর্তি ফ্রি পণ্য জিতেছেন আসমা সুলতানা রীমা। একই অফারে একটি ফ্রিজ জিতেছেন রূপক জলদাস। শীত মৌসুমকে সামনে রেখে ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’-এর আওতায় এ পুরস্কার পান তাঁরা।
গত ২৬ অক্টোবর বোয়ালখালী ইলেকট্রনিক্স বাজার থেকে ফ্রিজ কিনে হাউজফুল অফারের প্রথম বিজয়ী হন উপজেলার চরণদ্বীপ এলাকার আসমা সুলতানা রীমা। এর আগের দিন ২৫ অক্টোবর ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ জেতেন রূপক জলদাস।
বুধবার (৪ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার গোমদণ্ডী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ উপলক্ষে বের করা হয় বর্ণাঢ্য র্যালি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ালটনের হেড অব সেলস অফিসার ফিরোজ আলম। বিশেষ অতিথি ছিলেন চিত্রনায়ক আমিন খান ও মডেল-অভিনেত্রী সাদিয়া আয়মান।
এ ছাড়া উপস্থিত ছিলেন বোয়ালখালী ইলেকট্রনিক্স বাজারের স্বত্বাধিকারী এস এম জামাল উদ্দিন, ওয়ালটনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা।
অনুষ্ঠানে আসমা সুলতানা রীমার পক্ষে তাঁর মেয়ে নাহিয়ান হাসান বৃন্দু এবং রূপক জলদাসের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে অতিথিরা ওয়ালটনের এ আয়োজনের প্রশংসা করেন। তাঁরা বলেন, গ্রাহকদের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে প্রতিষ্ঠানটি নিয়মিত আকর্ষণীয় অফার ও পুরস্কার বিতরণীর আয়োজন করে আসছে।
ওয়ালটনের এ ক্যাম্পেইন চলবে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে ওয়ালটনের ফ্রিজ, টেলিভিশন, এসি, ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে নিশ্চিত উপহার, ক্যাশব্যাক ও বিদেশ ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।