রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে লায়ন এ এম কামাল উদ্দিন চৌধুরী; দেশ বিনির্মাণে প্রয়াসের অবদান প্রশংসনীয় ‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম’ স্লোগানে বোয়ালখালীতে বিশেষ অভিযান নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে চন্দনাইশে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ বিতরণ বোয়ালখালীতে দরজা ভেঙে স্বর্ণালংকার-নগদ টাকা চুরি চন্দনাইশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ লোকালয়ে হাতির অবাধ বিচরণ, মসজিদ-মন্দিরেও যেতে ভয় বাজালিয়া নুরুল কোরআন মডেল মাদ্রাসার ঈর্ষণীয় অর্জন: ৬ মাসেই ১৭ শিক্ষার্থীর হিফজ শুরু দুর্নীতি,খারাপ আচরণ, খারাপ বিষয়ে জড়িত ছিলাম না বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম।

চন্দনাইশে লায়ন্স ক্লাবের দিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

১৮ এপ্রিল শনিবার চন্দনাইশের ফতেহনগর শরিফুন্নেছা-নজীর উদ্দিন উচ্চ বিদ্যালয়ে লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটির আয়োজনে এবং সালমা আদিল ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উক্ত ক্যাম্পে ৬৫০ জন এলাকাবাসীকে চক্ষু পরীক্ষা, বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য ৮৫ জন রোগী বাছাই, ৩০০ জনের রক্তের গ্রুপ নির্ণয়, ৩৬০ জনের ডায়াবেটিস পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান এবং ১৬০ রোগীকে চশমা বিতরণ করা হয়।
সেবা কার্যক্রম শেষে সমবেত এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন জেলা গভর্নর লায়ন মুসলেহ উদ্দিন অপু পি এম জে এফ । রিজিওন চেয়ারপারসন (হেড কোয়ার্টার) ও ডায়নামিক সিটির ক্লাব উপদেষ্টা লায়ন শওকত চৌধুরী এম জে এফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইপিডিজি লায়ন কহিনুর কামাল এম জে এফ প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন, এম জে এফ দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী পি এম জে এফ লেডি গভর্নর লায়ন শিরিন আকতার কাশফী, জিএসটি লায়ন মোর্শেদুল হক রুবেল, ভিশন চেয়ারপারসন লায়ন আফরোজা বেগম, ক্লাব প্রেসিডেন্ট লায়ন পুলিন চন্দ্র ঘরামি, সালমা আদিল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লায়ন সালমা আদিল এম জে এফ , লায়ন মোস্তাফা কামাল, লায়ন আশিকুল আলম, লায়ন মনজুর আলম এবং লায়ন এডভোকেট মোখলেছুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে পরিদর্শনে ছিলেন হিস এক্সেলেন্সিস গণপ্রজাতন্ত্রী কঙ্গোর অনারারি কনসাল জিয়াউদ্দিন আদিল।
স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করেন লিও ক্লাব অব চিটাগং গোল্ডেন সিটি ও সালমা আদিল ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা গভর্নর বিশ্বব্যাপী লায়ন্স সদস্যদের নিজস্ব তহবিলের মাধ্যমে মানবসেবামূলক কার্যক্রম পরিচালনার বিষয়টি তুলে ধরেন। তিনি প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে লায়ন্সের সেবা পৌঁছে দিতে ডায়নামিক সিটির মাধ্যমে কার্যক্রম পরিচালনার জন্য সালমা আদিল ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান এবং ছানি অপারেশনের জন্য শনাক্তকৃত শতাধিক রোগীর সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা প্রদানের বিষয়টি নিশ্চিত করেন।
অন্যান্য অতিথিবৃন্দ ;লায়ন্স ক্লাব, লিও ক্লাব এবং সালমা আদিল ফাউন্ডেশনের সুশৃঙ্খল আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews